- Uncategorized দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৭, ২০২২
ধর্ষণে অভিযুক্ত নেপালের ক্রিকেটার সন্দীপ লামিছানে, গ্রেপ্তার করতে ইন্টারপোলের দ্বারস্থ নেপাল পুলিশ
ধর্ষণের দায়ে অভিযুক্ত নেপালের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছনে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে দেশের বাইরে। তাঁকে গ্রেপ্তার করতে শেষ পর্যন্ত ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে নেপাল পুলিশ। নেপাল পুলিশের অনুরোধে সন্দীপ লামিছনের বিরুদ্ধে ডিফিউশন নোটিশ জারি করেছে ইন্টারপোল।
আগস্ট মাসে সন্দীপ লামিছনে ১৭ বছর বয়সী এক কিশোরীকে কাঠমান্ডু এবং ভক্তপুরের বিভিন্ন জায়গায় ঘুরে নিয়ে বেড়ান। তারপর ওই দিন রাতেই কাঠমান্ডুর একটা হোটেলে নিয়ে যান। সেখানেই নাকি ওই তরুণীকে ধর্ষণ করেন ২২ বছর বয়সী নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এরপর ওই কিশোরী ও তাঁর বাবা–মা সন্দীপ লামিছানের বিরুদ্ধে কাঠমান্ডুর গাউশালা পুলিশ সার্কেলে ধর্ষণের অভিযোগ জানান।
ঘটনার পরপরই সন্দীপ লামিছনে টি২০ লিগ খেলার জন্য দেশের বাইরে চলে যান। অভিযোগ পাওয়ার পর কাঠমান্ডুর গাউশালা পুলিশ সার্কেলের পক্ষ থেকে লামিছনেকে দেশে ফেরার জন্য বলা হয়। ২০ দিন আগে লামিছনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কাঠমান্ডুর জেলা আদালত। কিন্তু লামিছনে দেশে না ফেরায় তাঁকে গ্রেপ্তার করতে পারেনি নেপাল পুলিশ। এরপরই তাঁকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের শরণাপন্ন হয়েছে নেপাল পুলিশ।
তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সন্দীপ লামিছনে। তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ শুধুমাত্র আমার মানসিক স্বাস্থ্যকেই প্রভাবিত করেনি, শারীরিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত করেছে। এসব বিষয় একদিকে আমাকে মানসিকভাবে প্রভাবিত করেছে, অন্যদিকে আমাকে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাই কিছু সময়ের জন্য নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
সন্দীপ লামিছনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পরই তাঁকে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব থেকে থেকে সরিয়ে দিয়েছে নেপাল ক্রিকেট সংস্থা। ২০১৬ সালে নেপালের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন সন্দীপ লামিছানে। ২ বছর পর নেপালের জাতীয় সিনিয়র দলে সুযোগ পান। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেপালের তৎকালীন অধিনায়ক জ্ঞানেন্দ্র মল্লকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়। তাঁর জায়গায় ২০১৮ সালে জাতীয় সিনিয়র দলের দায়িত্ব তুলে দেওয়া হয় সন্দীপ লামিছানের হাতে।
❤ Support Us







