Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২০, ২০২৫

বিপর্যন্ত মুম্বই, বাতিল লোকাল ট্রেন , ফ্লাইট বিলম্বিত। অতিবৃষ্টিতে মহারাষ্ট্র জুড়ে মৃত ২১

আরম্ভ ওয়েব ডেস্ক
বিপর্যন্ত মুম্বই, বাতিল লোকাল ট্রেন , ফ্লাইট বিলম্বিত। অতিবৃষ্টিতে মহারাষ্ট্র জুড়ে মৃত ২১

টানা ভারী বৃষ্টিপাতে আবার জনজীবন বিপর্যস্ত মুম্বই এবং সংলগ্ন অঞ্চলের। অনেক এলাকা এবং বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তা জলে ভাসছে। রেল লাইনও জলমগ্ন। যানবাহন, ট্রেন ও বিমান চলাচল ব্যাহত। একাধিক লোকাল ট্রেন ও বিমান বাতিল। মহারাষ্ট্র জুড়ে গত ৫ দিনে ২১ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবারও মুম্বই এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। যার ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। শহরতলির ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়, থাকা এবং দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিপাতের ফলে নালাসোপাড়া পশ্চিম, কুরলাসহ বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়। মঙ্গলবার ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে কুরলা পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
ভারী বৃষ্টিপাতে রেললাইনে জল জমার কারণে ১৫ ঘন্টারও বেশি সময় বন্ধ থাকার পর আজ সকালে সেন্ট্রাল রেলওয়ের হারবার লাইনে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রেললাইনে ১৫ ইঞ্চি জল ঢুকে যাওয়ার পর নভি মুম্বই ও দক্ষিণ মুম্বইয়ের মধ্যে সংযোগকারী হারবার লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের মধ্যে ইন্ডিগো বিমান সংস্থা যাত্রীদের জন্য পরামর্শ জারি করেছে। বিমান সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, ভারী বৃষ্টি পাঈতের কারণে বিমান চলাচলে প্রভাব পড়তে পারে। যাত্রীদের বিমান সংস্থাটির ওয়েবসাইট বা অ্যাপে তাদের বিমানের অবস্থা পরীক্ষা করে বের হওয়ার আগে অনুরোধ করা হয়েছে।
মিঠি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মুম্বইয়ের কুরলা এলাকা থেকে ৩০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কুরলার লাল বাহাদুর শাস্ত্রী মার্গটি প্রায় পাঁচ ফুট জলে ডুবে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে। ঝড়ো আবহাওয়ার কারণে জেলেদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২২ আগস্ট পর্যন্ত ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবাহাওয়া দফতরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!