Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ২৫, ২০২৩

শেয়ার বাজারে অব্যাহত আদানিদের পুনরুত্থান । তিন সংস্থার শেয়ার দরে উল্লেখযোগ্য বৃদ্ধি

আরম্ভ ওয়েব ডেস্ক
শেয়ার বাজারে অব্যাহত আদানিদের পুনরুত্থান । তিন সংস্থার শেয়ার দরে  উল্লেখযোগ্য বৃদ্ধি

চিত্র : সংবাদ সংস্থা

শেয়ার বাজারে আদানিদের পুনরুত্থান অব্যাহত। কয়েক সপ্তাহ আগে সেরা ধনকুবেরদের তালিকায় ফিরে এসেছিলেন। এবার তাঁদের মালিকানাধীন তিনটি সংস্থা লাভের নিরিখে প্রথম সারিতে চলে এল। সেনসেক্সের হিসাব অনুযায়ী লক্ষ্যণীয় উত্থান ঘটেছে আদানি ট্রান্সমিশন, আদানি গ্যাস এবং আদানি গ্রিন এনার্জির। বৃহস্পতিবার  বাজার বন্ধ  হওয়ার পর  দেখা যায় সংস্থার শেয়ারের দাম  গড়ে ৫ শতাংশ বেড়েছে। তবে, তাঁদের মূল সংস্থা আদানি এন্টারপ্রাইজ লিমিটেড এবং আদানি পাওয়ার লিমিটেড ও আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের দর ১ থেকে ২ শতাংশ কমেছে।

ফেব্রুয়ারির শুরুতে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের ২ কোটি ৭৫ লক্ষ ৬০ হাজার শেয়ার (মোট শেয়ারের ৩ শতাংশ) এবং আদানি ট্রান্সমিশন লিমিটেডের ১ কোটি ১৭ লক্ষ ৭০ হাজার শেয়ার (মোট শেয়ারের ১.৪ শতাংশ) বাজারে আনা হয়েছিল। শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলেছেন, নিজেদের অর্থনৈতিক ভাবে সবল দেখানোর জন্য এবং শেয়ারের দরে পতন কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বস্তুত, বাজারে শেয়ার ছেড়ে ঋণ নিয়েছিল আদানিরা। পরিশোধের জন্য সময়সীমা ছিল ২০২৪ সালের সেপ্টেম্বর মাস । কিন্তু এবছরের জানুয়ারি মাসে বকেয়া টাকা মিটিয়ে দেয় আদানি গোষ্ঠী। বন্ধক থাকা শেয়ার গুলো ফেরত আসে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই শেয়ারগুলি বাজারে এনে তাঁরা বিপুল লাভের মুখ দেখল।

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!