Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৫, ২০২৩

ন্যায় বিচারে ভাষা বাধা নয়,সমাজের তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছাক আদালত।আবেদন রাষ্ট্রপতির

আরম্ভ ওয়েব ডেস্ক
ন্যায় বিচারে ভাষা বাধা নয়,সমাজের তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছাক আদালত।আবেদন রাষ্ট্রপতির

কোন ভাষার সূত্রে মিলবে বৈচিত্র্যপূর্ণ ভারত তা নিয়ে  বিতর্ক দীর্ঘদিনের । দ্বিতীয় বার বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর হিন্দিকে ইংরাজি বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু হয়েছিল। বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের বিরোধিতায় তা থমকে যায়। এবার খানিকটা একই সুর শোনা গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর কন্ঠে। ঝাড়খণ্ড হাইকোর্টের নব নির্মিত ভবন উদ্বোধনে এসে হিন্দি সহ অন্যান্য সংবিধান স্বীকৃত ভাষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরলন তিনি। তাঁর মতে, ন্যায়বিচারের ভাষা অন্তর্ভূক্তিমূলক হওয়া উচিত। যাতে নির্দিষ্ট কোনো মামলায় সব পক্ষই অংশগ্রহণ করতে পারে। অনুষ্ঠানে উপস্থিত প্রধান বিচারপতি হিন্দিতে তাঁর বক্তব্য রাখায় তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বললেন, আদালতগুলোতে কাজকর্ম চালানোর জন্য ইংরাজি এখনও প্রধান মাধ্যম। এর বিচারপ্রার্থীদের অনেকেই বিচার প্রক্রিয়া থেকে নিজেদের দূরে সরিয়ে নেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট একাধিক ভারতীয় ভাষায় মামলা-মোকদ্দমা চালানোর উদ্যোগ গ্রহণ করেছে। অন্যান্য স্থানীয় বিচারালয়গুলোতেও একই পদ্ধতি অনুসরণ করতে চাইছে। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। ঝাড়খণদের মতো আর্থ সামাজিক ক্ষেত্রে অনগ্রসর একটি রাজ্য যেখানে প্রচুর ভাষাগত বৈচিত্র্য আছে সেখানে স্থানীয় ভাষার ব্যবহার বিচার কার্যকে আরো বহু মানুষের কাছে পৌঁছে দেবে।

শুধুমাত্র ভাষা নয়, আর্থিক ভাবে অনগ্রসর অংশের মানুষ যাতে ন্যায় বিচার পান তার ওপর জোর দেন রাষ্ট্রপতি । দ্রৌপদী মুর্মূর বলেছেন সাধারণ মানুষের বহু কষ্টে উপার্জিত টাকা ও সময় যাতে জলে যা যায় তার জন্য বিচারবিভাগকে সক্রিয় হতে হবে। এমন ব্যবস্থা তৈরি করতে হবে যাতে তৃণমূল স্তরের মানুষও ন্যায় বিচারের সুবিধা পেতে পারে। এ ব্যাপারে তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রী, দেশের প্রধান বিচারপতি ও অন্যন্য বিচারকদের কাছে বিশেষ আবেদন করেছেন।

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!