Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১৪, ২০২২

নিলামে দিল্লির বাংলা মাধ্যম স্কুল! মমতার দ্বারস্থ প্রবাসী বাঙালিরা

আরম্ভ ওয়েব ডেস্ক
নিলামে দিল্লির বাংলা মাধ্যম স্কুল! মমতার দ্বারস্থ প্রবাসী বাঙালিরা

রাজধানী দিল্লির চিত্তরঞ্জন পার্কের ‘রাইসিনা বেঙ্গলি স্কুল(সেকেন্ডারি)।’ যা সমগ্র উত্তর ভারতের অন্যতম একটি বাংলা মাধ্যম স্কুল। একটি বাংলা মাধ্যমের সেকেন্ডারি স্কুল নিলাম হওয়ার কথা । দুই একরের বেশি জমিতে আজ থেকে ৩৬ বছর পুরনো এই স্কুলে ক্লাস ওয়ান থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯০০। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া-সহ সংখ্যাটা ১৭০০ । স্কুল বিক্রি হওয়ার ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়ুয়া, অভিভাবক এবং স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীরা।

স্কুল নিলামে উঠছে কেন ?

স্কুলের কর্মী চঞ্চল চট্টোপাধ্যায় বলেছেন, ‘২০০৫ সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ২ কোটি টাকা ঋণ নিয়ে ছিল স্কুল কর্তৃপক্ষ। সুদে-আসলে যা এখন ৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই টাকা শোধ করতে না পারায় ঋণ আদায়কারী ট্রাইবুনাল’ স্কুলসহ স্কুলের সম্পত্তি নিলামে তোলার নির্দেশ দিয়েছে। ১৪ জানুয়ারি, আজ হবে অনলাইন নিলাম।’

পড়ুয়ারা মানসিক বাবে ভেঙে পড়েছে। তারা বুঝতে পারছে না, তাদের স্কুল হঠাৎ করে উঠে যাবে কেন?

প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধীনতার পরে রাজধানী দিল্লিতে গ্রেটার কৈলাস এবং কালকাজির মাঝে বেশ কিছুটা জমি বরাদ্দ করা হয়েছিল তৎকালীন উদ্বাস্তু বাঙালি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য। যার নাম দেওয়া হয়েছিল, “ইস্ট বেঙ্গল ডিসপ্লেসড পার্সনস অ্যাসোসিয়েশন” বা ইবিডিপি। পরে যা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নামে হয়ে ওঠে ‘সিআর পার্ক৷’
ইবিডিপি-র সাধারণ সম্পাদক, দিল্লি সরকারের শিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন। নিলাম বন্ধ রেখে সরকারি অনুদানে চলা স্কুলটিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রাজধানী দিল্লির একাধিক সংগঠন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!