- Uncategorized এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৩১, ২০২৩
শান্তিপূর্ণ প্রতিবাদে হিংসার কোনো স্থান নেই। ভারতীয়দের ওপর খলিস্তানি উগ্রপন্থীদের হামলায় প্রতিক্রিয়া অষ্ট্রেলীয় হাইকমিশনারের
অস্ট্রেলিয়ায় ভারতীয়দের ওপর খলিস্তানপন্থীদের হামলায় দুঃখ প্রকাশ করল ভারতের অস্ট্রেলীয় দূতাবাস। হাই কমিশনার ব্যারি ও ফারেল টুইট করে শান্তিপূর্ণ প্রতিবাদ সমারোহ রক্ষায় অষ্ট্রেলীয় সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। আন্দোলনের নামে হিংসার রাজনীতিকে কোনমতেই প্রশ্রয় দেয় না তাঁর দেশ বলে জানান তিনি।
গত রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে প্রবাসী ভারতীয়রা একটি মিছিল বার করেছিলেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন হিন্দু মন্দিরে দুস্কৃতীদের তাণ্ডবের বিরুদ্ধেই ফেড স্কোয়্যারের জমায়েতে হাজির হয়েছিলেন তাঁরা। স্থানীয় সংবাদ সূত্রে খবর , সে সময়ই খলিস্তানপন্থী একটি সংগঠনের অনুগামীরা তাঁদের ওপর হামলা চালায়। তাঁদের হামলায় ৫ জন ভারতীয় আহত হয়েছেন। হামলাকারী দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠেছে বিক্ষোভকারীদের হাতে থাকা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা কেড়ে নিয়ে ছিঁড়ে দেওয়ার অভিযোগ। সেই সঙ্গে প্রকাশ্যে আসা একটি ভিডিওয় তরোয়াল হাতে খলিস্থানের পক্ষে শ্লোগান দিতেও দেখা গেছে একদল যুবককে।
অষ্ট্রেলিয়ায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মনপ্রীত ভোহরা জানিয়েছেন স্থানীয় পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় রাষ্ট্রদূত স্থানীয় শ্রী বিষ্ণু মন্দিরে গিয়ে হিন্দুদের উপাসনাস্থলে হামলা চালানোর জন্য খলিস্তানি উগ্রপন্থীদের নিন্দাও করেছেন তিনি।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পাকিস্তান এখন খলিস্তানি উগ্রপন্থীদের মদত দিতে চাইছে। দু বছর আগে দিল্লির লালকেল্লায় কৃষদের আন্দোলন চলাকালে খলিস্তানিদের মদতেই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও আন্দোলনকারীরা এই অভিযোগ অস্বীকার করেছেন বহু বার। পরে কৃষি বিল প্রত্যাহৃত হলেও খলিস্তানিদের দৌরাত্ম্য কমেনি। গত একবছরে নিজেদের তৎপরতা খলিস্তানি জঙ্গিরা আরও বাড়িয়েছে বলে জানাচ্ছেন গোয়েন্দা আধিকারিকেরা।
❤ Support Us








