Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ৬, ২০২৫

মেট গালায় বলিউড বাদশার অভিষেক

আরম্ভ ওয়েব ডেস্ক
মেট গালায় বলিউড বাদশার অভিষেক

এলেন, দেখালেন, জয় করলেন ? মেট গালায় প্রথম ভারতীয় পুরুষ হিসাবে অংশ নিয়ে নজর কাড়লেন বলিউড বাদশা। ২০২৫ সালের মেট গালায় শাহরুখ খানের উপস্থিতি এক ঐতিহাসিক মুহূর্ত। ভারতীয় চলচ্চিত্রের কিং খান, যিনি আজও বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন, প্রথমবারের মতো এই আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টে পা রাখলেন, সঙ্গে ছিলেন দিলজিৎ দোসাঞ্জও। মেট গালার রেড কার্পেটে তাঁর উপস্থিতি কিছুটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই আশায় ছিলেন যে, শাহরুখের সাজ-পোশাকের মাধ্যমে ভারতীয় ঐতিহ্য এবং তার শক্তিশালী চরিত্রের অনন্য রূপ ফুটে উঠবে, কিন্তু সে কল্পনা বাস্তবে রূপ নিল না। উপরন্তু বিদেশি মিডিয়া তাঁকে না কি চিনতে পারে নি। তবে নিজের আলোকজ্জ্বল উপস্থিতি আর ক্যারিশিমায় সবার নজর যে কেড়েছেন, তা বলবার অপেক্ষা রাখে না।

মেট গালা, নিউ ইয়র্ক সিটির অন্যতম সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট, যেখানে সারা পৃথিবীর বিখ্যাত তারকারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রতি বছর মে মাসের প্রথম সোমবার এটি অনুষ্ঠিত হয়। আদতে যা, মেট্রোপলিটন মিউজিয়ামের কস্টিউম ইনস্টিটিউটের জন্য একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান। শাহরুখ খান প্রথম ভারতীয় হিসাবে সেখানে হাঁটছেন। ভক্তরা মেট গালার রেড কার্পেটে তাদের প্রিয় অভিনেতাকে দেখতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছিলেন। স্যাব্যাসাচী মুখার্জির ডিজাইন করা কালো স্যুট পরিহিত হয়ে কিং-খানের গালা-গালিচায় পা রাখা নতুন এক অধ্যায়ের সূচনা করল। এবছর, মেট গালার থিম ছিল ‘সুপারফাইন : টেলরিং ব্ল্যাক স্টাইল’। ব্ল্যাক ড্যান্ডিজমের ফ্যাশন ঐতিহ্যকে তুলে ধরবার চেষ্টা করা হয়। শাহরুখ তাঁর সাজে কিছুটা সে দৃষ্টিকোণ থেকে আধুনিক ও মার্জিত ছিলেন। তার স্যুটটি ছিল সুপারফাইন উল দিয়ে তৈরি, তাতে সোনালি কারুকার্য। হাতে একটা রাজকীয় লাঠি। তাঁর চিরকালীন সিগনেচার লুকে তাঁকে দেখা যায় নি। সব্যসাচী মুখার্জি, যিনি শাহরুখের জন্য ওই বিশেষ পোশাকটি ডিজাইন করেছেন, আগে বলেছিলেন যে শাহরুখের সাজে থাকবে ‘বাংলার বাঘ’-এর অনুপ্রেরণা। তবে, মেট গালায় তার পোশাকে সেই চিহ্নের তেমন কোনো উপস্থিতি ছিল না। যদিও ‘বাঘমুখ’ রত্নখচিত ছড়ির নকশা ছিল, যা খানিকটা হলেও বাঙালির ঐতিহ্যবাহী শক্তিকে প্রতিনিধিত্ব করেছে।

বিশ্বজুড়ে বহু ভক্ত, অনুরাগী যখন শাহরুখ খানের এই ঐতিহাসিক অভিষেক দেখছিলেন, তখন কিছু পশ্চিমা সাংবাদিক, শাহরুখ-কে তাঁর নাম জিজ্ঞসা করে বসেন। একটি ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, শাহরুখ খান সাংবাদিকদের সামনে নিজের পরিচয় দেন, ‘আমি শাহরুখ।’ যা ঘিরে এই মূহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপাড়। নেটিজেনরা এই ঘটনাটি নিয়ে সাংবাদিকদের ‘অজ্ঞ’ আর ‘অপমানজনক’ শব্দ ব্যবহার করেছেন। ভারতের অন্যতম বড় চলচ্চিত্র তারকা, শাহরুখ খান সম্প্রতি এসকোয়ার ম্যাগাজিনের তালিকায় বিশ্বের চতুর্থ সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে স্থান পেয়েছেন। যার আনুমানিক সম্পদ ৮৭৬.৫ মিলিয়ন ডলার। তিনি বিশ্বের শীর্ষ ১০ ধনী অভিনেতাদের মধ্যে একমাত্র ভারতীয়। খানের সিনেমা সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে গোটা বিশ্বে। তাঁকে চেনেন না বিনোদন সাংবাদিকরা ! এ যেন বিশ্বাসই হচ্ছে না সিনেপ্রেমিদের। এদিন, শাহরুখ খান ছাড়াও, দিলজিৎ দোসাঞ্জ, প্রিয়াঙ্কা চোপড়া জনাস, কিয়ারা আদভানি এবং ডিজাইনার সব্যসাচী মুখার্জি মেট গালায় অংশগ্রহণ করেছেন। মেট গালায় তার অভিষেক সম্পর্কে শাহরুখ খান বলেন, ‘আমি এর ইতিহাস সম্পর্কে খুব বেশি জানি না। ফলে আমি খুব নার্ভাস, একইসঙ্গে উত্তেজিত। সব্যসাচী আমাকে এখানে আসতে রাজি করিয়েছে। আমি আমার ক্যারিয়ারে খুব বেশি রেড কার্পেট হাঁটিনি। আসলে আমি বেশ লাজুক সভাবের। এটা আমার জন্য প্রথম অভিজ্ঞতা। তবে আমার জন্য সবচেয়ে উত্তেজনাকর বিষয় হলো, আমার ছেলেমেয়েরা মেট গালায় যেতে খুব আগ্রহী।’ । কিং খান বলেছিলেন, ‘আমি জানতাম না এ অভিজ্ঞতা অনন্য হয়ে উঠবে কি না, কিন্তু আমার সন্তানরা বলেছিল, ‘তোমার এখানে দারুণ লাগবে !’ তবে বলিউডের বাদশার উপস্থিতির যেভাবে মন্ত্রমুগ্ধতা তৈরি করে, ভক্তকূলোকে একযোগে আলোকিত করে, এদিন তেমনটা দেখা গেল না। মৃদু সাদামাটা স্টাইলের মধ্যে, শাহরুখের সাজ যেন খানিকটা শীতল। কালো স্যুট, খোলা শার্টের বোতাম, সানগ্লাস, আর সাধারণ ট্রাউজার, সবই ছিল মার্জিত, ‘ম্যাজিক’ বা কোনো ‘শকিং এলিমেন্ট’ আশা করেছিলেন অনেকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!