Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৮, ২০২৩

রাজ্যের পরিযায়ী শ্রমিকের সংখ্যা নির্ধারণে পয়লা নভেম্বর থেকে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের পরিযায়ী শ্রমিকের সংখ্যা নির্ধারণে পয়লা নভেম্বর থেকে  বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

রাজ্যে প্রকৃত অর্থে পরিযায়ী শ্রমিক সংখ্যা কত, সেটা নির্ধারণ ও নিবন্ধনের  জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা অভিবাসী শ্রমিকদের দোরগোড়ায় পৌঁছাবে। ১  নভেম্বর থেকে ১০ দিনের জন্য একটি বিশেষ নিবন্ধন অভিযান চালানো হবে। রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী এই মর্মে ১৮ অক্টোবর, বুধবার একটি নির্দেশিকা জারি করেছেন। কলকাতা পুরসভার কমিশনার ও সমস্ত জেলার জেলা শাসকদের উদ্দেশ্যে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।

মুখ্য সচিবের ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দুয়ারে সরকার কর্মসূচি শেষ হওয়ার পর দেখা যাচ্ছে ১৪ লক্ষ অভিবাসী শ্রমিক কর্মসাথী পোর্টালে তাদের নাম নথিভুক্ত করেছেন। কিন্তু করোনার সময় যে লকডাউন হয়েছিল, তখন রাজ্য সরকারের উদ্যোগে ৪০ লক্ষ মানুষকে ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে ফিরিয়ে আনা হয়েছিল এবং বিভিন্ন প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য তাদের সহযোগিতা সরকারের তরফে করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার এই ৪০ লক্ষ মানুষকে খাদ্য, থাকার জায়গা ও পরিবহন খরচ নির্বাহ করেছিল। সম্ভবত উল্লেখযোগ্য সংখ্যায় অভিবাসী শ্রমিক কর্মসাথি পোর্টালে তাদের নাম এখনও নথিভুক্ত করেননি। তাই বাড়ি বাড়ি পৌঁছে রাজ্য সরকারের তরফে অভিবাসী শ্রমিকদের নাম নিবন্ধনের কাজ আগামী ১ নভেম্বর থেকে ১০ দিন ব্যাপী রাজ্যের সমস্ত জেলায় হবে। রাজ্য সরকারের প্রতিনিধিরা বাড়ি বাড়ি পৌঁছে এই নিবন্ধনের কাজ করবেন। এর ফলে কারও নাম দুইবার নথিভুক্ত হলে সেটা যেমন বাদ যাবে পাশাপাশি কারও নাম নথিভুক্ত করা না হলে সেই নামও নথিভুক্ত করা হবে। এর ফলে জেলাওয়ারি রাজ্যের কর্মসাথী পোর্টালে সরকারি নিয়ম অনুসারে সঠিক অভিবাসী শ্রমিকের নামের একটি তথ্যভিত্তিক তালিকা সুরক্ষিত থাকবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!