- এই মুহূর্তে দে । শ
- মে ৩১, ২০২৩
মুখ্যমন্ত্রীর নির্দেশে গরমের ছুটি বাড়লো ১০ দিন। স্কুল খুলবে ১৫ জুন
খুলেও খুলল না রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৫ ও সাত জুন স্কুল খোলার পরিবর্তে স্কুল খুলবে ১৫ জুন। তাই বলা যায় শেষ হয়েও শেষ হল না গরমের ছুটি।
বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এখনও গরম থাকবে। তাই বাচ্চাদের গরমের ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে। ৫ জুন এবং ৭ জুন স্কুলগুলি খোলার কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলি ১৫ জুন খুলবে।’’
এর ফলে রাজ্যের স্কুলগুলির গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়ল। আর এই ছুটি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের শিক্ষা দফতরের তরফে মঙ্গলবারই ঘোষণা করা হয়েছিল, আগামী ৫ জুন থেকে খুলে যাচ্ছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি। ৭ জুন থেকে প্রাথমিক স্কুলগুলি খুলবে। তবে মুখ্যমন্ত্রী বুধবার রাজ্যের তরফে গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে তা ১৫ জুন পর্যন্ত করে দেওয়া হল। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খারিজ হয়ে গেল শিক্ষা দফতরের স্কুল খোলার নির্দেশ।
রাজ্যের স্কুলগুলিতে ২ মে থেকে গরমের ছুটি শুরু হয়। পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। তার পর ৫ তারিখ থেকে স্কুল খোলা হবে কি না, সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চাওয়া হয়েছিল মঙ্গলবার। এর পরেই মঙ্গলবার শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে ৫ ও ৭ জুন থেকে স্কুল খোলার কথা জানানো হয়। তবে বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এখনই গরমের ছুটি শেষ হচ্ছে না। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে রাজ্য হিট ওয়েভ চলবে। তাই গরমের ছুটির মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর হল।
প্রথমে ২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা থাকলেও তীব্র গরমের কারণে ২ মে ছুটি এগিয়ে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রী সেই ছুটির কথা ঘোষণা করেছিলেন। সেই সময় সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে।
❤ Support Us








