Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৪, ২০২৩

রেড রোডে মমতার বিরুদ্ধে চোর স্লোগান বিজেপির, প্রতিক্রিয়া তৃণমূলের

আরম্ভ ওয়েব ডেস্ক
রেড রোডে মমতার বিরুদ্ধে চোর স্লোগান বিজেপির, প্রতিক্রিয়া তৃণমূলের

সোমবার মমতা চোর লেখা গেঞ্জি পরে বিধানসভায় লাড্ডু বিলি করার পর সেখান থেকে মিছিল করে শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে রেড রোডে বিজেপির ধর্ণা মঞ্চে পৌঁছে “মমতা চোর” স্লোগানে রেড রোড মুখরিত করে দিলেন। এটাই ছিল সোমবার রাজ্য বিজেপি ও বিজেপি পরিষদীয় দলের রাজনৈতিক কর্মসূচি কলকাতায় রেড রোডে। বিজেপির এই চোর চোর স্লোগানকে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করে বললেন, “অপরকে চোর বলে নিজেদের সাধু বানাবার চেষ্টা করছে। ক্যামেরায় কাগজে মুড়ে টাকা নিতে কাকে দেখা গেছে? ওই যে বাসে পকেটমার উঠে নিজেরাই যেমন চুরি করে চোর চোর বলে চেঁচায় ওরা সেটাই করছে।”

তবে শুভেন্দু অদিকারী রেড রোড থেকে তাঁর ভাষণে বুঝিয়ে দেন, তৃণমূল দলের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে বিধানসভার ভিতরে ও বাইরে তাদের এই লড়াই চলবে। বিধানসভার বাইরে তিন রাজ্যে বিজেপির জয়ের আনন্দে সোমবার ঢাকঢোল বাজিয়ে লাড্ডু বিলি করে রাজ্যে বিজেপির জয় উদযাপন করল বিজেপি পরিষদীয় দল। এই অনুষ্ঠান সেরে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে মিছিল করে মমতা চোর লেখা গেঞ্জি পরে, মমতা চোর বলে স্লোগান দিয়ে রেড রোড পৌঁছয়। তারপর রেড রোডে পৌঁছে শুভেন্দু ভাষণ দেওয়ার সময় বলেন, আমরা বলেছিলাম বিধানসভার ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করলে চোর চোর স্লোগান তুলতে হবে। সেটা করার পরই মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলে আমাকে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে এক মাসের জন্য বহিষ্কার করে দিয়েছে। আমরা রাস্তায় মিছিল করে, বিধানসভার ভেতরে মমতা চোর, চোর, চোর বলব। যেদিন অমিত শাহ কলকাতায় এসেছিলেন সেদিন তিনি আমাদের নির্দেশ দিয়ে যান, বিধানসভায় বিজেপি বিধায়কদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে তাই বিধানসভার মধ্যে ও রাস্তায় তৃণমূলের বিরুদ্ধে নামতে হবে। জাতীয় সংগীত অবমাননার দায়ে আমাদের ১০ জন বিধায়কের নামে এফআইআর করেছে। আমরা ভয় পাই না। ওরা আমাদের বলেছে মোদি চোর, অমিত চোর, বাপ চোর ,ব্যাটা চোর, তাই আমরা বলেছি মমতা চোর, ভাইপো চোর।

শুভেন্দু এদিন বলেন, মিড ডে মিলের টাকায় হিঙ্গলগঞ্জের বিডিও কম্বল বিলি করেছেন, তাঁকে জেলে যেতে হবে। রামপুরহাট, ভগবানপুরের বিডিও-র জেলে যেতে হবে, তাঁরাও মিড ডে মিলের টাকায় বগটুই-এ আক্রান্তদের অর্থ সাহায্য দিয়েছেন। এদের পর মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন।

রেড রোড-এর বিজেপির ধর্ণা মঞ্চ থেকে সোমবার বিজেপি চোর চোর স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। এমনকি রেড রোড দিয়ে তৃণমূল বিধায়ক, রাজ্য সরকারের নীল আলো লাগানো গাড়ি দেখলেই বিজেপির ধর্ণা মঞ্চ থেকে চোর চোর স্লোগান উঠেছে।

এদিকে কুণাল ঘোষ শুভেন্দুর এই আচরণকে নোংরা রাজনীতি বলে সমালোচনা করে বলেছেন, “শুভেন্দু যে কাগজে মুড়ে টাকা নিয়েছেন সেটা শুভেন্দুর হাতে বিস্কুট খাওয়া নেড়ির জানে? ওদের যত চোর আছে তাদের নাম গেঞ্জিতে লিখে আমরাও চোর চোর স্লোগান দিতে পারি। তখন শুভেন্দু পারবেন তো সামলাতে?”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!