Advertisement
  • স্মৃ | তি | প | ট
  • এপ্রিল ২৪, ২০২১

আমাদের গর্ব, আমাদের আশ্রয়

ফিরহাদ হাকিম
আমাদের গর্ব, আমাদের আশ্রয়

আমরা আর্ন্তজাতিক খ্যাতির যে-সব বাঙালিকে নিয়ে গর্ব অনুভব করি, শঙ্খ ঘোষ নিশ্চিতভাবে তাঁদের একজন। সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সামাজিক বৈষম্য আর ঔদ্ধত্যের বিরুদ্ধে তাঁর প্রতিটি উচ্চারণ আমাদের আশ্রয় হয়ে থাকবে। রাজনীতির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না। রাজনীতি ভালো কাজ করলে প্রশংসা করতেন, সংযত ভাষায়। আবার অন্যায় করতে থাকলে ছেড়ে কথা বলতেন না। হাতে হাত রেখে বিরোধিতা করতেন। বিস্ময়কর, সংযম, সংশয়হীনতা আর অনুরূপ দৃঢ়তা সচরাচর দেখা যায় না; যা তাঁর কবিতায়, প্রবন্ধে, অন্যরকম রচনায় ছড়িয়ে আছে। একজন বিবেকবান, যুক্তিবাদী পরমাত্মীয়কে হারিয়ে, আমরা শূন্যতাবোধ করছি। তাঁর স্মৃতি, তাঁর যাপন, সমাজের সঙ্গে তাঁর একাত্মতা আর সৃজন ভান্ডার আমাদের পথ দেখাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!