- এই মুহূর্তে
- জুন ৯, ২০২২
রেণুর হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার আরও ২
পুলিস সূত্রের খবর ধৃতদের ‘সুপারি’ দেয় রেণুর স্বামী ।
শের মহম্মদ এখন পুলিশ হেফাজতে। তাকে জেরা করছে পুলিশ। পাশাপাশি মুর্শিদাবাদ থেকে ধৃতদের সঙ্গে বসিয়েও তাকে জেরা করার সম্ভাবনা রয়েছে। রেণু খাতুনের হাত কাটার সময় তাঁর স্বামী শের মহম্মদের সঙ্গে আরও দুজন শারগেদ ছিল। পুলিস সেই দুজনকে আজ গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতরা জেরায় স্বীকার করেছে, তারা হাত কাটার ঘটনায় যুক্ত ছিলেন এবং শের মহম্মদই তাদের ‘ভাড়া’ করেছিল।
বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রাম থেকে আশরাফুল শেখ এবং হাবিব শেখ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিস। অভিযোগ, গত শনিবার রাতে শের মহম্মদ যখন রেণুর ডান হাতের কব্জি কেটে নেয় তখন আরিফ এবং হাবিব তাকে সঙ্গ দিয়েছিল। তাদের ‘ভাড়া’ করা হয়েছিল বলেও শের মহম্মদকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। শের মহম্মদকে জেরা করে পাওয়া সূত্র ধরেই আরিফ এবং হাবিবকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে, আশরাফুল এবং শেখ হাবিব দু’জনেই পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবারই তাদের কেরলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
মুর্শিদাবাদের ওই দুই দুষ্কৃতী গ্রেফতার হওয়ার পর ওই কাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল পাঁচ। প্রথমে শের মহম্মদের বাবা এবং মাকে গ্রেফতার করা হয়। তারা এখন জেল হেফাজতে। পরে শের মহম্মদকেও গ্রেফতার করে পুলিশ। সে এখন পুলিশ হেফাজতে। ধৃতদের আলাদা করে জেরা করছে পুলিশ। তাদের একসঙ্গে বসিয়ে জেরা করার সম্ভাবনাও রয়েছে।
❤ Support Us







