Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • এপ্রিল ৩, ২০২৩

রহস্যের খনি জাপানি খাতের সবথেকে গভীরে স্নেল ফিসের সন্ধান, অজানা তথ্য আহরণে প্রয়োজন আরো গবেষণা,মত বিজ্ঞানীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
রহস্যের খনি জাপানি খাতের  সবথেকে গভীরে স্নেল ফিসের সন্ধান, অজানা তথ্য আহরণে প্রয়োজন আরো গবেষণা,মত বিজ্ঞানীদের

জাপান ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের যুগল বন্দিতে অসাধ্য সাধন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ কিমি গভীরে পাওয়া গেল স্নেল ফিশের অস্তিত্ব। দীর্ঘ দু’মাস সমুদ্রাভিযান চালিয়ে অধ্যাপক -গবেষকরা দিলেন নয়া অনুসন্ধান দিলেন।

টোকিও বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান এবং অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা উচ্চ প্রযুক্তির ক্যামেরার সহায়তায় ১০ বছর ধরে মাছেদের জনসংখ্যার ওপর কাজ করে চলেছেন। স্নেল ফিশদের অসংখ্য অজানা প্রজাতি রয়েছে। যারা জাপান সাগরের ইজু ওগাসাওয়ারা খাতের ৮৩৩৬ মিটার গভীরে রয়েছে। যেখানে যন্ত্রপাতি নিয়ে পৌঁছানোর চেষ্টা করছেন গবেষকরা।

অধ্যাপক অ্যালান জেমিসনের নেতৃত্বে গোটা অভিযান পরিচালিত হয়েছিল। তিনি জানিয়েছেন, জাপানের দক্ষিণ উপকূলে জাপান খাতের ৮,০২২ মিটার গভীরতায় তাঁরা অনুসন্ধান চালিয়ে দুটি স্নেলফিসের সন্ধান পেয়েছেন। এখনও এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয় যে প্রাণীটি কতটা বড়ো। বস্তুত, দক্ষিণ জাপান সাগরের  খাত রহস্যের ভাণ্ডার। সেখানে কত অজানা প্রাণী রয়েছে তাঁর কূল কিনারা পাওয়া মুশকিল। তাঁর কথায়, এব্যাপারে জানতে আরো বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান প্রয়োজন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!