- এই মুহূর্তে দে । শ
- জুন ৮, ২০২৩
আমন্ত্রিত নয় ইউক্রেন। শান্তি আলোচনার বিশ্ব মঞ্চ নিরাপত্তা পরিষদ, জি২০ নয় বললেন জয়শঙ্কর
দিল্লিতে আসন্ন জি-২০ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানাল না ভারত। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিবৃতি জারি করে বলেছেন, এই সমাবেশ সদস্য দেশগুলোর জন্য। এ নিয়ে কোনো কথা বলার আগে তাই জি-২০ তে কারা আছে তা একবার দেখে নেওয়া উচিত। বিদেশ মন্ত্রকের এমন মন্তব্যে রাজধানীতে জেলেন্সকির ভাষণ দেওয়ার যে সম্ভাবনা ছিল তাঁর আপাতত ইতি ঘটল বলে মনে করছেন আন্তর্তজাতিক বিশেষজ্ঞরা।
২০২৩ সালের জি-২০ সম্মেলনের নেতৃত্ব দেবে ভারত। গত বছর এ দায়িত্ব পাওয়ার পর থেকেই সদস্য দেশগুলোকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছিল দিল্লি। এখানে মূলত খাদ্য ও জ্বালানির নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা। এ ব্যাপারে জয়শঙ্কর কিছুদিন আগেই বলেছিলন সমাবেশের মূল উদেশ্য পূরণে সকলকে সচেতন হতে হবে। এর লক্ষ্য কখনই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা নয়। তাঁর জন্য নিরাপত্তা পরিষদ রয়েছে। জয়শঙ্কর বলেছেন, বিশ্বের বর্তমানে কোন জিনিসটা এই মুহুর্তে জরুরি প্রয়োজন। তা নিয়ে কথা বলার জন্য এ সভা । পৃথিবীতে দুরকমের ভূপ্রকৃতি রয়েছে। এদের মধ্যে ব্যবধান কীভাবে কমতে পারে তা নিয়ে আলোচনা করা সম্মেলনের লক্ষ্য।
এপ্রিলে ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী ঝ্যাপ্রোভা ভারতে এসেছিলেন। রাজধানীতে এক ভাষণে তিনি ভারতকে ‘বিশ্বগুরু’ আখ্যা দিয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত সে দেশের পরিস্থিতি বর্ণনা করে ভারতের সহানুভূতি প্রার্থনা করেছিলেন। ভারতও কিয়েভের প্রতি সহমর্মী হয়েছিল। সে সময় জোরালো হয়েছিল আমন্ত্রিত সদস্য হিসেবে সে দেশের যোগ দানের সম্ভাবনা। কিন্তু জয়শঙ্করের বিবৃতির পর সে আর রইল না। জি-২০ এর অন্যতম সদস্য রাশিয়ার সঙ্গে সংঘাতে যে ভারত কোনোমতেই যেতে রাজি নয়, পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তাই স্পষ্টতর হল।
❤ Support Us








