- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৩, ২০২৫
যোগীর রাজ্যে এবার অপহরণ, যৌন অত্যাচারের শিকার বিশেষ সক্ষম তরুণী
যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশে আবার ধর্ষণের ঘটনা। এবার এক প্রতিবন্ধী তরুণী যৌন অত্যাচারের শিকার। উত্তর প্রদেশের বলরামপুরে ২১ বয়সী বিশেষ ভাবে সক্ষম তরুণীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নির্জন রাস্তায় প্রাণ বাঁচাতে ছুটে যাওয়ার সময় বাইকে করে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের ধাওয়া করার ঘটনাটি সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে সরকারি কর্তাদের বাসভবন থেকে মাত্র ১ কিলোমিটার দূরে।
তরুণীটি মামার বাড়ি থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। তাঁর বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব মাত্র ১ কিমি। সেই সময় এক বাইক আরোহী তাঁকে জোর করে বাইকে চাপিয়ে নেয়। এরপর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। যুবতীর পরিবারের অভিযোগ, তাঁকে গণধর্ষণ করা হয়েছে। পুলিশ সুপারের বাসভবনে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গেছে, যুবতীটি নির্জন রাস্তায় দৌড়চ্ছেন ও বারবার পেছনে তাকাচ্ছেন। আর তিন থেকে চারটি বাইকে করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে ধাওয়া করছে।
দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরও যুবতীটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। শেষ পর্যন্ত একটা পুলিশ ফাঁড়ির কাছে ঝোপের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর পোশাক ছিন্নভিন্ন ছিল। জ্ঞান ফিরে আসার পর যুবতী পরিবারের সদস্যদের জানান, তাংকে বাইক আরোহীরা গণধর্ষণ করেছে। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করে পুলিশে অভিযোগ জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বিশাল পান্ডে বলেন, ‘একজন বিশেষভাবে সক্ষম তরুণী তার মামার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে এক ব্যক্তি তাঁকে বাইকে বসিয়ে নেয়। এরপর তাঁকে এক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে যুবতীকে ধর্ষণ করা হয়। তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। অভিযুক্তকে ধরার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।’ যদিও তরুণীর পরিবার পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছে। তাদের অভিযোগ,পুলিশ ফাঁড়ির কাছের সিসিটিভিগুলি ত্রুটিপূর্ণ ছিল। পরিবারটি আরও জানিয়েছে যে, ঘটনাটি এমন জায়গায় ঘটেছে যেখানে জেলা ম্যাজিস্ট্রেট, এসপি এবং বিচারক সহ শীর্ষ কর্মকর্তাদের বাসভবন রয়েছে।
❤ Support Us







