- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ২০, ২০২৫
তথ্য প্রযুক্তি আইন ও ডিজিটাল মিডিয়া নিয়মবিধি পালনে গুরুত্ব আরোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের
সম্প্রতি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওটিটি প্ল্যাটফর্মে ‘অশ্লীল’ বিষয়বস্তু রুখতে নতুন নিয়মবিধি প্রকাশ করেছে। ভারতের তথ্য প্রযুক্তি আইন ও ডিজিটাল মিডিয়া নীতি-২০২১ এর নিয়মের ভিত্তিতেই নয়া নির্দেশিকা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে ভারতের তথ্য প্রযুক্তি আইন ও ডিজিটাল মিডিয়া নীতি-২০২১ কঠিনভাবে মানতে বলা হচ্ছে। সেভাবে বিষয়বস্তু প্রকাশের আগে সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর প্রকাশ করতে হবে। কোনোভাবেই যেন নিয়মবহিভূর্তভাবে ‘অশ্লীল’ কনটেন্ট প্রকাশিত না হয়।
বিবৃতিতে উল্লেখ, ইদানীং ওটিটি প্ল্যাটফর্মগুলিতে ভারতের সংস্কৃতির পরিপন্থী ‘অশ্লীল’ সব ভিডিও এমনকি ‘সফট পর্ণগ্রাফি’ দেখানো হয়। যা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। ‘অশ্লীল’ বিষয়বস্তু প্রকাশ করা বেশ কয়েকটি আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ। যার মধ্যে রয়েছে মহিলাদের অশালীন প্রতিনিধিত্ব নিষেধের আইন, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন, এবং তথ্য প্রযুক্তি আইন। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে রণবীর এলাহাবাদিয়া মামলায়, বিচারপতি সরকারের কাছে প্রশ্ন রাখেন যে, আপনারা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়েছিটিয়ে থাকা ‘অশ্লীল’ ও ‘নোংরা’ ভিডিও নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নিয়েছেন?
Ministry of Information and Broadcasting issues advisory on adherence of Indian Laws and the Code of Ethics prescribed under the Information Technology (Intermediary Guidelines and Digital Media, Ethics Code) Rules, 2021.
"It is advised that the OTT platforms adhere to the… pic.twitter.com/GqnxKPpCVv
— ANI (@ANI) February 20, 2025
গতবছর মার্চ মাসে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে অশ্লীল কন্টেন্ট দেখানোর জন্য তাদের ওয়েবসাইট, অ্যাপ এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্সেস ব্লক করে দেওয়া হয়। ওই পদক্ষেপ ওটিটিতে কন্টেন্ট নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ভারতীয় আইন, সাংস্কৃতিক পরম্পরা মেনে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণের লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে এরপর, প্রযোজকদের সম্ভবত সেন্সর বোর্ড এবং মন্ত্রণালয়ের কাছে হলফনামা জমা দিতে হবে, যাতে তাঁরা নিশ্চিত হতে পারেন যে, চলচ্চিত্র তৈরির সময় প্রয়োজনীয় নির্দেশিকাগুলি যথযথভাবে মানা হয়েছে।
❤ Support Us








