- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৫, ২০২৩
বঙ্গের চার পুজোকে “দুর্গারত্ন” সম্মান, ঘোষণায় বোস
বাংলার এবারের রাজ্যপাল আগের সব রাজ্যপালের থেকে আলাদা। ভোট হিংসায় তিনি যেমন রাজপথে তেমন আবার রাজভবনের সামনে বসে থাকা ভিখারিকে রাজভবনে তুলে এনে চিকিৎসা করিয়ে তাঁকে রাজভবনে থাকা, খাওয়া এবং কাজের ব্যবস্থা করে সি ভি আনন্দ বোস এখন সবার নজরে। ধর্মতলা ও রাজভবন সংলগ্ন রাস্তায় ভিক্ষা করা অভিষেক চট্টোপাধ্যায়ের এখন ঠিকানা রাজভবন। এ হেন্ রাজ্যপাল কলকাতার দুর্গা পুজোয় পিছিয়ে থাকবেন তা কি হয়? তাই এবার দুর্গা পুজোয় “দুর্গারাত্ন” পুরস্কার ঘোষণা ও প্রদান করে নজির গড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পা মেলালেন দুর্গা পুজোর পুরস্কার প্রদানের দৌড়েও।
আগেই রাজ্য সরকারের পাশাপাশি সেরা পুজোকে “দুর্গারত্ন” পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার রাতে সেই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হল রাজভবনের পক্ষ থেকে। ২০২৩-এর দুর্গা পুজোয় , পরপথম্বার রাজভবনের তরফে পুরস্কৃত করা হল চারটি পুজোকে।
আলো ও ছায়ার সৃজনমূলক ব্যবহারের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেয়েছে কলকাতার টালা প্রত্যয়ের পুজো মণ্ডপ, তাদের থিম “কহন”। জাঁকজমক ও বিশালত্বের নিরিখে পুরস্কৃত করা হয়েছে কল্যাণী আইটিআই পুজো মণ্ডপকে। পরিবেশ সচেতনতার জন্য পুরস্কৃত করা হয়েছে উত্তর কলকাতার সিঁথির বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। থিমের নতুনত্বে পুরস্কার জিতে নিয়েছে বরানগরের নেতাজি নগর লো ল্যান্ড-এর পুজো মণ্ডপ। চারটি পুজোকে সাধারণ মানুষের ভোটের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে। বিজয়ীদের মধ্যে পুরস্কার মূল্যের পাঁচ লক্ষ টাকা, ভাগ করে দেওয়া হবে চারটি সেরার শিরোপা পাওয়া পুজো মণ্ডপের মধ্যে। এবারের পুজোর পুরস্কার স্পনসর করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
❤ Support Us








