Advertisement
  • Uncategorized দে । শ
  • ফেব্রুয়ারি ১৩, ২০২৩

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন শুধু ক্রেতা নয়, বিশ্বের সম্ভাবনাময় সামরিক শক্তি, অ্যারো ইন্ডিয়া শোয়ে বললেন মোদি

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন শুধু ক্রেতা নয়, বিশ্বের সম্ভাবনাময় সামরিক শক্তি, অ্যারো ইন্ডিয়া শোয়ে বললেন মোদি

ভারতের প্রতি বিশ্বের আস্থা বেড়েছে, সোমবার ১৪ তম বিমান প্রদর্শনীর ভাষণে বললেন  প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানে সামরিক ক্ষেত্রে দেশের সম্ভাবনাময় ভবিষ্যতের কথা উল্লেখ করেন তিনি।

বেঙ্গালুরুতে ইয়েলহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে সোমবার একটি বিমান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ সাকালে ভারতীয় বায়ুসেনার এম আই- ১৭ভি৫ বিমানে করে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল সাড়ে নটায় প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। বিশ্বের ৯৮টি দেশ এই অনুষ্ঠানে অংশ নিয়েছে। যোগ দিয়েছে ৩২ দেশের প্রতিরক্ষামন্ত্রী ও ২৯ দেশের বিমান। উপস্থিত অতিথিদের সামনে প্রধানমন্ত্রী তুলে ধরেন সামরিক ক্ষেত্রে ভারতের উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যতকে। তিনি বলেন অ্যারো ইণ্ডিয়া এখন আর শুধুমাত্র নিছক কোনো একটি প্রদর্শনী নয়, গত বেশ কয়েকবছরে এই অনুষ্ঠান সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। সারা দেশও বিশ্বের ৭০০ জন অংশগ্রহনকারী তাদের নির্মিত প্রতিরক্ষা সামগ্রী নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছেন, যা এককথায় অভূতপূর্ব। এটি ভারতের ক্রমবর্ধমান শক্তির ইঙ্গিত। প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনাময়তায় কথা উল্লেখ করে তিনি জানান, ভারত এখন আর শুধু বিদেশি সামরিক প্রযুক্তি বিক্রয়ের বাজার নয়। সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগী। দেশের তরুণ প্রজন্মের কাছে তার আবেদন তাঁরা যেন তাদের প্রযুক্তিগত দক্ষতা ও জ্ঞান দেশকে সামরিক ক্ষেত্রে আরো শক্তিশালী করে তোলার জন্য ব্যয় করেন।

বায়ুসেনা সূত্রে খবর, ৮০৯ টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এবং স্টার্ট আপ অংশগ্রহণ করেছে অনুষ্ঠানে। বিশেষ প্রযুক্তির সামরিক যন্ত্রপাতির প্রদর্শন করে তারা।প্রসঙ্গত বলা প্রয়োজন, আর্চার এন জি ড্রোন-এর কেরামতি ছিল অনুষ্ঠানের সবথেকে বড় আকর্ষণ। ডিআরডিও কর্তৃক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যন্ত্র প্রায় ৩০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। উড়তে পারে ২২০০০ ফুট উচ্চতায়। ১২ ঘণ্টা উড়ে ২২০ কিমি পাড়ি দেওয়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনটির।

অ্যারো ইণ্ডিয়া স্পেস নিয়ে আশাবাদী বায়ুসেনা প্রধানরা। প্রায় ৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগ এর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে সম্ভব হবে। সম্ভবনা ব্যাপক কর্মসংস্থানের। এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অ্যারো ইণ্ডিয়া সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, প্রদর্শনীর দুটি বৈশিষ্ট্য উচ্চতা এবং গতি প্রধানমন্ত্রীর কার্যকারিতা ও ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করে। তবে, প্রতিরক্ষা ক্ষেত্রে,ভারতের সাফল্য দেশের শান্তিপূর্ণ বিদেশ নীতিতে কোনো নতুন পরিবর্তনের ইঙ্গিত কিনা, সে প্রশ্ন অমীমাংসিত রইল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!